ঢাকাFriday , 13 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান, জুমার নামাজে লাখো মুসল্লি

Link Copied!

প্রচণ্ড শীত, ধুলা-ময়লা উপেক্ষা করে খোলা আকাশের নিচে কানায় কানায় পূর্ণ হয়েছে ইজতেমা ময়দান। ময়দানে স্থান সংকুলান না হওয়ায় মুসল্লিরা ময়দানের পাশে রাস্তায় সামিয়ানা টানিয়ে কোনো মতে অবস্থান নিয়েছেন। রাস্তায় অবস্থান নেয়া এসব মুসল্লি ধূলা-ময়লা, শীত, টয়লেট, পানি, রান্নাসহ ব্যাপক কষ্ট পোহাচ্ছেন। এদিকে জুমার নামাজে লাখো মুসল্লির ঢল নামে।

তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুক্রবার দুপুর পৌনে ২টায় জুমার নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন রাজধানীর কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জুবায়ের। ইজতেমার ময়দানে মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক মুসল্লি হাজির হন।

ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান জনসমুদ্রে পরিণত হয়। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা সড়ক মহাসড়ক, বাসা বাড়ির ছাদে ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন চটের বস্তা ও খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন।

জুমার নামাজের আগে থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী কালিগঞ্জ সড়ক ও কামাড়পাড়া আশুলিয়া সড়কে তীব্র জানযটের সৃষ্টি হয়। দুর্ভোগের শিকার হন মুসল্লি ও পথচারিরা। নামাজের পর যান চলাচল শুরু হয়।

 

নিউজটি শেয়ার করুন