ঢাকাSaturday , 14 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে বাংলাদেশি নারীদের শুভ সূচনা

Link Copied!

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের কিশোরীরা।

দক্ষিণ আফ্রিকার উইলমোর পার্কে বাংলাদেশ সময় আজ শনিবার (১৪ জানুয়ারি, ২০২৩) বিকেলে অস্ট্রেলিয়ার কিশোরীরা আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

অবশ্য রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই শূন্যরানে উইকেট হারায় বাংলাদেশ। গোল্ডেন ডাক মেরে ফিরে যান মিষ্টি সাহা। সেখান থেকে আফিয়া প্রত্যাশা ও উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার ৬৬ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন। এরপর দিলারা ফিরেন ৪২ বলে ৭ চারে ৪০ রানের দারুণ এক ইনিংস খেলে।

নিউজটি শেয়ার করুন