ঢাকাSaturday , 14 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এহসান গ্রুপের উপদেষ্টা মাওলানা আব্দুর রব খান কারাগারে

Link Copied!

পিরোজপুরে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মামলায় এহসান গ্রুপের উপদেষ্টা মাওলানা আব্দুর রব খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ আগে শুক্রবার রাতে সদর উপজেলার খলিশাখালী আশরাফুল উলুম কওমী মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এবিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, গ্রাহকের ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎসহ ১৬ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। মামলার দায়েরের পর আত্মগোপনে ছিলেন মাওলানা আব্দুর রব খান। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গ্রাহকের কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা আত্মাসাৎ ও প্রতারণার মামলায় ২০২১ সালের ৯ সেপ্টেম্বর রাজধানীর তোপখানা রোড এলাকা থেকে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার ভাই আবুল বাশার খানকে গ্রেপ্তার করে র‌্যাব।

ওই দিনই পিরোজপুর থানা-পুলিশ রাগীব আহসানের অপর দুই ভাই মাহমুদুল হাসান ও খাইরুল ইসলামকে পিরোজপুর থেকে গ্রেপ্তার করে। বর্তমানের এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার তিন ভাই গ্রাহকের করা অর্থ আত্মসাৎ মামলায় পিরোজপুর কারাগারে আছে।

নিউজটি শেয়ার করুন