ঢাকাSaturday , 14 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদার তেরেসা মেমোরিয়াল আ্যওয়ার্ড পেলেন সাংবাদিক বিপ্লব

Link Copied!

সাংবাদিকতায় মাদার তেরেসা মেমোরিয়াল আ্যওয়ার্ড-২০২২ এ ভূষিত হয়েছেন সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক খোন্দকার এরফান আলী বিপ্লব।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকার তোপখানাস্থ শিশু কল‍্যাণ পরিষদ মিলনায়তনে মাদার তেরেসা রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই আ্যওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই সম্মাননা প্রদান করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

মাদার তেরেসা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাংবাদিক বিপ্লব এর পূর্বে জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের একজন গবেষণা ফেলো।

উল্লেখ্য, বিপ্লব মাগুরা জেলার শ্রীপুর থানার খামারপাড়া গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা খোন্দকার এ. কে. এম আকরাম আলীর ছেলে।

 

নিউজটি শেয়ার করুন