ঢাকাWednesday , 18 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Link Copied!

যুক্তরাষ্ট্রকে হারিয়ে হ্যাটট্রিক জয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ নারী দল।
বুধবার গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে।

বেনোনির উইলোমুর পার্ক বি ফিল্ডে এ’ গ্রুপের ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে চাপে রাখেন মারুফা-দিশারা।

চতুর্থ ওভারেই যুক্তরাষ্ট্রের প্রথম উইকেট তুলে নেন অধিনায়ক দিশা বিশ^াস। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি হলেও যুক্তরাষ্ট্রের ব্যাটারদের দ্রæত রান তুলতে দেয়নি বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দিশা ১৩ রানে ২টি ও মারুফা ১৭ রানে ১ উইকেট নেন।

১০৪ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২১ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন আফিয়া প্রত্যাশা ও সুমাইয়া আকতার। প্রত্যাশা ৭ ও সুমাইয়া ১০ রান করেন।

এরপর ছোট-ছোট ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের পথে রাখেন দলের মিডল-অর্ডার ব্যাটাররা। দিলারা আকতার ১৭, স্বর্ণা আকতার ২২, দিশা ১০ রান করে আউট হন।

রাবেয়া খান ১৮ ও মিষ্টি সাহা ১৪ রানে অপরাজিত থেকে ১৫ বল বাকী থাকতেই দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ সেরা হন দিশা।

নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ও শ্রীলংকাকে ১০ রানে হারায় বাংলাদেশ। ৩ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে খেলবে বাংলাদেশ। এই গ্রুপ থেকে সুপার সিক্সে নিশ্চিত করা অপর দুই দল অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।

আগামী ২১ জানুয়ারি সুপার সিক্স পর্ব শুরু হবে।

নিউজটি শেয়ার করুন