ঢাকাFriday , 3 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাফল্য দিয়ে বছর শুরু পূজা হেগড়ের

Link Copied!

তামিল ও হিন্দি ছবির জনপ্রিয় তারকা পূজা হেগড়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। তিনি দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে ‘এসএসএমবি ২৮’ ছবির শুটিংয়ে আছেন। জানা গেছে, পূজা – মহেশ জুটির এই ছবিটির স্বত্ব ইতোমধ্যে ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্স ৮১ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, সালমান খান থেকে মহেশ বাবু – বছরটা সাফল্য দিয়েই শুরু করেছেন পূজা হেগড়ে। চলতি বছরই মুক্তি পাচ্ছে তার অভিনীত দুটি বড় বাজেটের ছবি। আগামী ২১ এপ্রিল ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’। এটির টিজার মুক্তি পেয়েছে গেলো ২৫ জানুয়ারি। এই টিজারে উজ্জ্বল আলো ছড়িয়েছেন পূজা।

জানা যায়, পূজা তার কলেজ জীবন থেকেই ফ্যাশন শোতে অংশ নিতেন। কলেজ জীবন থেকেই মডেলিং ক্যারিয়ারের যাত্রা শুরু হয় তার। ২০০৯ সালে ‘মিস ইন্ডিয়া ট্যালেন্টেড’ এর খেতাব জয়ী হন পূজা। পরের বছর তিনি ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১০’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এছাড়া ওই বছরই ‘মিস ইন্ডিয়া সাউথ গ্লামার্স ২০১০’ এর মুকুট জেতেন। এরপর পূজা ২০১২ সালে তামিল চলচ্চিত্র ‘মুগামুদি’র মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন।২০১৪ সালে ‘ওকা লায়লা কোসাম’ দিয়ে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ করেন।

জানা যায়, পরবর্তীতে হৃতিক রোশনের সঙ্গে আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় ‘মাহেঞ্জোদারো’র মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় পূজার। গেলো বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ও রহিত শেঠি পরিচালিত ছবি ‘সার্কাস’। রণবীর সিং ছাড়াও এতে শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জসসি গিল অভিনয় করেন।

নিউজটি শেয়ার করুন