ঢাকাTuesday , 7 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গত অর্থবছর তিন লাখ কোটি টাকা আদায় করেছে এনবিআর

Link Copied!

২০২০-২১ অর্থবছরের তুলনায় এনবিআর ২০২১-২২ অর্থবছর প্রায় ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সংসদ সদস্য এম. আব্দুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে ৩ লাখ ১ হাজার ৬৩৩. ৮৪ কোটি টাকা। এর আগের অর্থবছরে আদায় হয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৮৯.২০ কোটি টাকা। অর্থাৎ পূর্ববর্তী অর্থবছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় ৩৯ হাজার ৯৪৪ কোটি ৬৪ লাখ টাকা বেশি।

নিউজটি শেয়ার করুন