ঢাকাThursday , 23 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিআইডির আরেক পুলিশ সুপারকে অবসরে পাঠাল সরকার

Link Copied!

পুলিশ সুপার পদমর্যাদার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তিনি বিশেষ পুলিশ সুপার (এসপি) ড. মো. নাজমুল করিম খান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আইনটির ৪৫ ধারা অনুযায়ী কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার তাকে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। তবে বিসিএস ক্যাডারের কোনও কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়।

নাজমুল করিম খান বিসিএস পুলিশ ক্যাডারে ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন