:: নগর প্রতিদিন ডেস্ক ::
চীনের অর্থায়নে তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টাওয়ার। যা থেকে কলম্বো দেখছেন পর্যটকরা।
এটির নাম শ্রীলংকার লোটাস টাওয়ার। পর্যটকদের জন্য বৃহস্পতিবার উন্মুক্ত করে দেওয়া হয়।
টাওয়ারটি থেকে উপভোগ করা যাবে রাজধানী কলম্বো এবং ভারত মহাসাগরের সৌন্দর্য।
৩৫০ মিটার উচ্চতার এশিয়ার ১১তম এবং বিশ্বে ১৯তম উঁচু টাওয়ার এটি।
কলম্বোর যেকোনো প্রান্ত থেকে দৃশ্যমান। টাওয়ারটি নির্মাণে খরচ হয়েছে আনুমানিক ১১ কোটি ৩০ লাখ ডলার।
২০১২ সালে নির্মাণকাজ শুরু হয়। সবুজ ও বেগুনি রঙের চোখ ধাঁধাঁনো আকাশচুম্বী টাওয়ার।


