ঢাকাThursday , 9 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে এসবিএসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

Link Copied!

পিরোজপুরে এসবিএসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এসবি কমিউনিটি সেন্টারে ব্যাংকের উপ শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপশাখার উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ একেএমএ আউয়াল। এসবিএসি ব্যাংকের উপ-পরিচালক মো. নুরুল আজীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান খালেক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ব্যাংকের হেড অফ ক্রেডিট আব্দুল মান্নান, জেনারেল সার্ভিস ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শফিউল আজম, ভাণ্ডারিয়া শাখার ব্যবস্থাপক তানভীর আহমেদে। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ আলাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও পিরোজপুর উপ-শাখার ব্যবস্থাপক শেখ হাফিজুর রহমানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

নিউজটি শেয়ার করুন