ঢাকাSunday , 19 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেঁসে যাচ্ছেন শ্রাবন্তী !

Link Copied!

কলকাতার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার মনের মানুষ খুঁজে পেতে সম্পর্কে জড়িয়েছেন একাধিক পুরুষে। বিয়েও করেছেন একাধিক। কিন্তু তাতেও তিনি খুঁজে পাননি পছন্দের হৃদয়ের মানুষ।আর তৃতীয় স্বামী রোশান সিংকে যেন জীবন থেকে সরাতেও পারছেন না শ্রাবন্তী।

কলকাতার গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের এক বছর ঘোরার পরেই আলাদা হয়ে যান শ্রাবন্তী ও রোশান। কিন্তু এখনো পর্যন্ত আইনি বিচ্ছেদ হয়নি তাদের। আদালতে বিবাহবিচ্ছেদের মামলা চলছে দুজনের। সেই মামলার নিস্পত্তিও হয়নি এখন পর্যন্ত। এর মধ্যেই স্বামীর করা আরেক মামলায় উল্টো ফেঁসে যেতে পারেন শ্রাবন্তী – এমন গুঞ্জনই এখন শোনা যাচ্ছে।

জানাগেছে , সাবেক স্ত্রীর বিরুদ্ধে শিয়ালদহ আদালতে ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’এ মামলা করেছেন শ্রাবন্তীর স্বামী রোশান। যদি স্বামী বা স্ত্রী কোনো সঙ্গত কারণ ছাড়াই বাড়ি ছাড়ে বা দাম্পত্য সম্পর্ক ছেড়ে চলে যান, তাহলে অপরজন এই মামলা করতে পারেন। রোশানের অভিযোগ, শ্রাবন্তী নাকি কোনো সঙ্গত কারণ ছাড়াই তাকে ছেড়ে চলে গেছেন। এক্ষেত্রে রোশান যদি মামলায় জয়ী হন, তাহলে আদালতের নির্দেশে আবারও সাবেক স্বামীর কাছেই ফিরতে বাধ্য থাকবেন শ্রাবন্তী। এর আগে রোশান জানিয়েছিলেন, তাদের পরিবারে বিয়ে ভাঙার চল নেই। তিনি শ্রাবন্তীকেই আবার ফেরত চান।

জানা গেছে , স্বামীর বিরুদ্ধে গিয়ে বিচ্ছেদের মামলা করেন শ্রাবন্তী। সেই সঙ্গে রোশানের থেকে ভরণপোষণ চেয়েছেন তিনি। মঙ্গলবার খোরপোষের মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন আদালত। কারণ শ্রাবন্তীর বিরুদ্ধে অপর একটি মামলা চলছে। ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় পারজারি অর্থাৎ হলফনামা দিয়ে আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছিলেন রোশান। খোরপোষের মামলায় স্থগিতাদেশ জারি করলেও মিথ্যা সাক্ষীর মামলা জারি থাকবে বলে জানিয়ে দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন