ঢাকাThursday , 23 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-৮ আসনে নৌকা পেতে মরিয়া ২৭ নেতা

Link Copied!

মোছলেম উদ্দিন আহমদ মারা যাওয়ায় শূণ্য চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) সংসদীয় আসন। এই আসনে আগামী ২৭ এপ্রিল ভোটগ্রহণের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ মার্চ। তবে প্রার্থী দেবে না বিএনপি। বিএনপিবিহীন ভোটে নিশ্চিত জয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে মরিয়া হয়ে উঠেছেন ২৭ নেতা। গত বুধবার (২২ মার্চ) রাত পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম জমা দিয়েছেন তারা। ২৭ জনের মধ্যে আওয়ামী লীগের হেভিওয়েট নেতার পাশাপাশি আছেন সহযোগী সংগঠন, ছাত্রলীগের সাবেক নেতা ও সাবেক কাউন্সিলর।

এদিকে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে বিএনপি। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় কোন প্রার্থী থাকবে না।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন এখন পর্যন্ত ২৭ জন।

তারা হলেন- নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এসএম আবুল কালাম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের স্ত্রী নগর মহিলা আওয়ামী লীগের সদস্য শিরিন আহমেদ, মোহরা আওয়ামী লীগের সদস্য সুকুমার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের সুজন, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার এস এম কফিল উদ্দিন, প্রয়াত সংসদ সদস্য মইনউদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান, নগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, বায়েজিদ থানা আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর মো. কফিল উদ্দিন খান, নগর আওয়ামী লীগের সদস্য বিজয় কুমার চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মোহাম্মদ জাহেদুল হক, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ খোরশেদ আলম, মোহরা আওয়ামী লীগের সদস্য আশেক রসুল খান, নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এটিএম আলী রিয়াজ খান, দক্ষিণ জেলা তাঁতী লীগ সহ-সভাপতি জহুর চৌধুরী, ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য মো. হায়দার আলী চৌধুরী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মনছুর আলম পাপ্পী, এনায়েত বাজার ওয়ার্ডের সদস্য আহমেদ ফয়সাল চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মুহাম্মদ মোস্তাজিুর রহমান, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. এমরান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রবি, নগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম নূরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মো. মাহবুব রহমান, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য মো. আরশেদুল আলম বাচ্চু।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মহাজোট প্রার্থী জাসদের মঈনউদ্দিন খান বাদল। নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন তিনি। ২০১৯ সালের ৭ নভেম্বর মারা যান বাদল। ২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ ফেব্রুয়ারি মারা যান তিনিও। মোছলেম উদ্দিনের মৃত্যুর পর দ্বিতীয়বারের মতো উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

নিউজটি শেয়ার করুন