ঢাকাMonday , 27 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রমজান আত্মনিয়ন্ত্রণ শিক্ষা দেয় : প্রভা

Link Copied!

এখন চলছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। এই মাস ধৈর্যের শিক্ষা দেয় – রমজানের শুরুতে এমন কথাই জানালেন ছোটপর্দার জনপ্রিয় মডেল – অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি এই কথা জানান। প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সেখানে প্রায়ই নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় রমজান নিয়ে এবার কথা বললেন।।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সাদা সালোয়ার-কামিজ পরা একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তাকে হাসি মুখে দেখা যায়। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, রমজান আমাদের ধৈর্য,​ অধ্যবসায় এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়।

প্রভা তার পোস্টে আরও লেখেন – আসুন আমরা এই মাসজুড়ে এই ফজিলতগুলো বহন করি। এই রমজান আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসুক এবং আপনার ঈমান বৃদ্ধি করুক। রমজান মোবারক।

নিউজটি শেয়ার করুন