ঢাকাSaturday , 1 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেল আগারগাঁও-উত্তরা রুটের সব স্টেশন চালু

Link Copied!

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হয়েছে। এর মধ্য দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু হয়ে গেল। গতকাল শুক্রবার সকালে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটির গেট খোলা হয় এবং সাড়ে ৮টার পর থেকে ট্রেন থামতে শুরু করে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান জানান, শুক্রবার সকালে আরও দুটি স্টেশন খুলেছে। সাধারণ যাত্রীরা এখন এই দুই স্টেশন থেকেও চলাচল শুরু করেছেন। ফলে মেট্রোরেলের সবকয়টি

স্টেশন এখন চালু হলো। চালু হওয়া নয়টি স্টেশন হলো- উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। এর পর ধাপে ধাপে মিরপুর-১০, পল্লবী, উত্তরা সেন্টারসহ অন্যান্য স্টেশন চালু হয়। সবশেষ গত ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন চালু করা হয়।

ডিসেম্বরে উদ্বোধনের পর থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিনিট পরপর এ বৈদ্যুতিক ট্রেন চলাচল করছে। এখন যাত্রীদের চাহিদা বিবেচনা করে আগামী ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলাচলের সময় আরও দুই ঘণ্টা বাড়নোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছেন, আগামী ৫ এপ্রিল হতে সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেল চলবে।

এর পর ধারাবাহিকভাবে সময় বাড়িয়ে জুলাই মাস থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন