ঢাকাTuesday , 4 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবাজারের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

Link Copied!

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের এনেক্স মার্কেটের পাশের টিনশেড মার্কেটটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।

 

বঙ্গবাজার মার্কেটের কিছু অংশ ছিল তিন তলা এবং কিছু অংশ ছিল চার তলা।

ব্যবসায়ীরা বলছেন সেখানে অন্তত সাড়ে চার থেকে পাঁচ হাজার দোকান ছিল।

আগুনের ভয়াবহতায় নিয়ন্ত্রণে হিমশিম খায় দমকল বাহিনী।

এরই মধ্যে উৎসুক জনতার ভিড়ে আরও বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এছাড়া সেখানে প্রাথমিকভাবে পানির সংকটও দেখা দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে সাতটি পাইপ লাগিয়ে পানি নেয় ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন