ঢাকাTuesday , 4 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষামূলক ট্রেন চলাচলের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হলো স্বপ্নের পদ্মা সেতুর

Link Copied!

স্বপ্নের পদ্মা সেতু হয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হলো ।এর ফলে পদ্মার দু পারের মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা।মঙ্গলবার বিকালে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে নিয়ে ভাঙ্গা থেকে মাওয়া আসে বিশেষ ট্রেন। এই পথে সার্বিক ডিজাইন-স্পিড ১২০ কিলোমিটার হলেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেনটি চালানো হয়।

সাত বগির একটি বিশেষ আধুনিক ট্রেন ও একটি রেল ট্রাংকার ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে আসে। আর এ সময়ে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ছিলেন পরীক্ষামূলক রেল বহরের অগ্রভাগে।

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে এসে পৌঁছায় পরীক্ষামূলক বিশেষ এই ট্রেনটি। ফরিদপুরের ভাঙ্গা পদ্মা স্টেশন থেকে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন পর্যন্ত ৪১ দশমিক ৫ কিলোমিটার অংশে পাড়ি দেয় পরীক্ষামূলক ট্রেন।

পরীক্ষামূলক ট্রেন চলাচল শেষে রেলপথ মন্ত্রী জানান, আগামী বছর জুন মাসের মধ্যেই পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হবে।

ফাস্ট ট্র্যাক প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ে যশোরের সঙ্গে রাজধানীর সংযোগ স্থাপনের এই প্রকল্প বাস্তবায়ন করছে।এ সময়ে রেল মন্ত্রীর সাথে ছিলেন জাতীয় সংসদের হুয়িপ নুরে আলম চৌধুরী লিটন, পানি সম্পদ উপ মন্ত্রী এনামুল হক শামীম, মুন্সীগঞ্জ -২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, লিক্সন চৌধুরী এমপি,ইকবাল হোসেন অপু এমপিসহ রেল মন্ত্রনালয়ের ও সেনা বাহিনী ও প্রকল্প সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন