ঢাকাWednesday , 5 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চলচ্চিত্রে অভিনয় করতে চান মৌ!

Link Copied!

দেশীয় মডেলিং জগতে এখনও একটি ব্র্যান্ডের নাম সাদিয়া ইসলাম মৌ। তিনি দীর্ঘ ৩৪ বছর ধরে মডেলিংয়ে জনপ্রিয়তা ধরে রেখেছেন। ১৯৮৯ সালে প্রথমবার বিজ্ঞাপনচিত্রের মডেল হওয়ার জন্য রেকর্ড পরিমাণ এক লাখ টাকা পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছিলেন মৌ। ওইসময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল হলেন সাদিয়া ইসলাম মৌ। কীভাবে মডেলিংয়ে তার এতগুলো বছর শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব হলো, সে গল্পই তিনি তুলে ধরেছেন নামে একটি টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠানে।

মডেলিংয়ের বাইরে মৌ অভিনয়ের সঙ্গেও সম্পৃক্ত। কিন্তু এই মডেল তারকার দাবি – এক রকম জোর করেই তাকে অভিনয় করানো হয়েছিল ১৯৯৫ সালে প্রচারিত একটি নাটকে। মডেলিং এবং অভিনয়ের আগে মৌয়ের প্রধান পরিচিতি একজন নৃত্যশিল্পী হিসেবে। তার বাবা প্রয়াত সঙ্গীতশিল্পী সাইফুল ইসলাম। মা রাশা ইসলাম ছিলেন বাংলাদেশের নারী মডেলদের মধ্যে অগ্রপথিক একজন মডেল। তবে বাবা গায়ক হওয়ার সুবাদে মৌ ছোটবেলায় গানের চর্চাও করতেন। মৌ চলচ্চিত্রেও অভিনয়ের অসংখ্য প্রস্তাব পেয়েছেন, কিন্তু অভিনয় করেননি।

এই প্রসঙ্গে মৌ বলেন, আমি যে ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে চাই, সে ধরনের চলচ্চিত্র তখন অতটা নির্মাণ হতো না। তবে এখন হচ্ছে। গল্পপ্রধান, ভালো অভিনয় করার মতো চরিত্র পেলে অবশ্যই এখন চলচ্চিত্রে অভিনয় করবো।

জানা গেছে, সাদিয়া ইসলাম মৌ এসব কথা মূলত ওই টিভি অনুষ্ঠানের সাক্ষাৎকার পর্বে বলেছেন। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন সকাল ৭টায় প্রচার হবে।

নিউজটি শেয়ার করুন