‘প্রজেক্ট টাইগার’ এর ৫০ বছর পূর্তি উদযাপনের উদ্বোধনী অধিবেশনে, প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স’ চালু করেন, যা বাঘ-সিংহসহ বিশ্বের সাতটি বড় বিড়াল সুরক্ষা ও সংরক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করবে। এসময় ‘অমৃত কাল কা টাইগার ভিশন’ নামে তিনি একটি বই প্রকাশ করেছেন, যাতে আগামী ২৫ বছরে বাঘ সংরক্ষণের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা ছিলো ২০০৬ সালে ১ হাজার ৪১১টি, ২০১০ সালে ১ হাজার ৭০৬টি, ২০১৪ সালে ২ হাজার ২২৬টি, ২০১৮ সালে ২ হাজার ৯৬৭টি এবং ২০২২ সালে ৩ হাজার ১৬৭টি। ‘প্রজেক্ট টাইগার’ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদি বর্তমানে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বাঘ সংগ্রহ কেন্দ্রে রয়েছেন। সেখানেই বাঘ শুমারির সর্বশেষ তথ্য প্রকাশ করেন তিনি।
২০২২ সালের বাঘ শুমারির সর্বশেষ তথ্য প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটিতে বর্তমানে বাঘের সংখ্যা ৩ হাজার ১৬৭টি।


