ঢাকাMonday , 24 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে পাবনায় আনন্দ মিছিল

Link Copied!

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন। তার দায়িত্ব গ্রহণের পর পরই পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মো. সাহাবুদ্দিনের জন্মস্থান পাবনায়। সোমবার বেলা ১১টায় আওয়ামী লীগের পাবনা জেলা কার্যালয়সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হয়। পরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনা শহরের শিবরামপুরে জন্মগ্রহণ করেন। ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতি শুরুর পর একাধিকবার ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি। ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সাহাবুদ্দিন সক্রিয়ভাবে অংশ নেন মুক্তিযুদ্ধে। পরে যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্বও পালন করেন।

দেশ স্বাধীন হলে পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে সাহাবুদ্দিন আইন পেশায় যোগ দেন। ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। তিনি ১৯৯৫ ও ১৯৯৬ সালে পরপর দুবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্বাচিত হন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেয়া মো. সাহাবুদ্দিন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন