ঢাকাThursday , 4 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত

Link Copied!

ইসরায়েলি সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় শহর নাবলুসে এক অভিযান পরিচালনার সময় গোলাবারুদ ছুড়ে কমপক্ষে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় বলেছে, নিহতদের মধ্যে দুজনের মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলছে, নাবলুসের ওল্ড সিটিতে ইসরায়েলি অভিযানের সময় আহত হওয়া চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুল শিক্ষার্থীসহ কমপক্ষে ১৫০ জন টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টের শিকার হয়েছে।

অভিযানের নামে এই ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় নাবলুসের রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার শহরে সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে।

আল জাজিরা বলছে, চলতি বছরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় এখন পর্যন্ত অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ২০ জন শিশুও রয়েছে।

নিউজটি শেয়ার করুন