ঢাকাFriday , 19 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘বাখমুত থেকে রুশ সেনারা পিছু হটেছে’

Link Copied!

বাখমুত শহর থেকে রাশিয়ান সেনারা পিছু হটছে। ইউক্রেনের সামরিক বাহিনী ও রাশিয়ান ভাড়াটে ওয়াগনার বাহিনী উভয়ই বৃহস্পতিবার এ মন্তব করে।  তবে গত ছয়মাসে এটিই ছিল ইউক্রেন বাহিনীর সবচেয়ে বড় অগ্রগতি। খবর বার্তা সংস্থা রয়টার্স।

 

ফ্রন্ট লাইনের কাছাকাছি ইউক্রেনীয় সেনারা জানায়, রাশিয়া ইউক্রেনীয় আক্রমণকে ধীর করার জন্য প্রবেশের রাস্তাগুলোতে বোমাবর্ষণ করছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের গতিবিধি পরিবর্তন করেছে।

ইউক্রেনের কমান্ডার পেট্রো পোদারু জানান, এখন বেশিরভাফ অংশে যেহেতু আমরা অগ্রসর হতে শুরু করেছি, তারা( রুশ সেনা) সামনের রাস্তাগুলোয় গোলাবর্ষন শুরু করেছে। যার ফলে আমাদের সাঁজোয়া যানগুলো আমাদের প্রয়োজনীয় গোলাবারুদ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবারহ করতে পারছে না।

ইউক্রেনের সেনাবাহিনী জানায়, তার এক মাইলের বেশি জায়গায় অগ্রসর হয়েছে।

নিউজটি শেয়ার করুন