ঢাকাWednesday , 31 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরকারি খরচে আকাশপথে ‘প্রথম শ্রেণিতে’ বিদেশ ভ্রমণ নয়

Link Copied!

আকাশপথে সরকারি খরচে ‘প্রথম শ্রেণিতে’ বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে।

বুধবার (৩১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপে সই করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সারসংক্ষেপে বলা হয়, করোনা মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীরণের নানামুখী পদক্ষেপের আওতায় সরকারি ব্যয়ে আকাশপথে ‘প্রথম শ্রেণি’তে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন