ঢাকাFriday , 2 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাজেটের আগেই দাম বেড়েছে অনেক পণ্যের

Link Copied!

প্রস্তাবিত বাজেটে বিপুল সংখ্যক পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ব্যবসায়ীরা তার মধ্যে বেশকিছু পণ্যের দাম আগেভাগেই বাড়িয়ে দিয়েছেন। আমদানি করা বেশ কিছু খাদ্যপণ্যের দাম এরই মধ্যে বেড়ে গেছে। এসব খাদ্যপণ্যের মধ্যে রয়েছে আমদানি করা কাজুবাদাম ও খেজুর।

 

প্রস্তাবিত বাজেটের এক সপ্তাহ আগে থেকেই বেশকিছু সিগারেটের দাম বেড়ে বিক্রি হচ্ছে। তবে এবার বাজেট প্রস্তাবের পরপরই অন্যান্য বছরের বাজেটের মতো বাড়েনি তেমন পণ্যের দাম। যদিও সব পণ্যের দাম তো আগে থেকেই বাড়তি বলছেন ক্রেতারা।

 

তবে ক্রেতারা বলছেন, বাজারে এমনিতেই সব ধরনের জিনিসপত্রের দাম তাদের নাগালের বাইরে চলে গেছে।

 

নতুন করে আরো এসব পণ্যের দাম বাড়লে খাদ্যতালিকা থেকে সেটি বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে বাজেটে কি আছে কি নেই এই বিষয়ে দেশের সিংহভাগ স্বল্প আয়ের মানুষ জানতে চান না। তাদের চাওয়া একটাই, নাগালের মধ্যে থাকুক দ্রব্যমূল্য। 

আজ শুক্রবার রাজধানীর রামপুরা ও বাড্ডাসহ বিভিন্ন বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুস্বাস্থ্যের জন্য কাজুবাদাম অনেকের কাছেই জনপ্রিয়।

এদিকে বাজেটে দাম বাড়ার আশঙ্কায় গত এক মাসে মানভেদে প্রতি কেজি কাজুবাদামের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। বাজারে এখন মানভেদে প্রতি কেজি কাজুবাদামের দাম ১১০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগে এই কাজুবাদামের প্রতি কেজির দাম ছিল ৯৫০ থেকে ১১০০ টাকা। 

পুষ্টিগুণে ভরপুর খেজুরও ক্রেতারা নাগালের বাইরে চলে যাচ্ছে। আমদানিতে শুল্ক বাড়তে পারে জেনে আমদানিকারকরা ও পাইকারি ব্যবসায়ীরা গত এক মাস আগে থেকেই বাজারে খেজুরের দাম বাড়িয়ে বিক্রি করছেন।

যার কারণে খুচরা বাজারগুলোতে গত এক মাসেরও বেশি ব্যবধানে খেজুরের দাম কেজিতে ৫০-১৫০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে। মানভেদে খেজুর প্রতি কেজি ৪৫০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রস্তাবিত বাজেট খেজুর আমদানিতে শুল্ক ও মূসক আরোপ করায় সামনে খেজুরের দাম আরো বাড়তে পারে বলেও ব্যসায়ীরা জানিয়েছেন। 

প্রস্তাবিত বাজেট উপস্থাপনের এক সপ্তাহ আগে থেকেই বাজারে কয়েকটি ব্র্যান্ডের সিগারেটের দাম প্রতি শলাকায় ১-২ টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে। ফলে ধূমপায়ীদের এখন থেকেই সিগারেট কিনতে বেশি টাকা খরচ করতে হচ্ছে। বিভিন্ন খুচরা দোকানগুলো ঘুরে দেখা গেছে, প্রতি শলাকা বেনসন সিগারেট দাম বেড়ে ১৮ টাকা হয়েছে। আগে প্রতি শলাকা বেনসন সিগারেটের দাম ছিল ১৬ টাকা। আর গোল্ডলিফ এক টাকা বেড়ে ১৩ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে অন্যান্য সিগারেটের দামও বেড়ে বিক্রি হচ্ছে।

বাজেটে বলপয়েন্ট কলম, রান্নায় ব্যবহারে এলপিজি গ্যাসসহ কিছু কিছু নিত্যব্যবহার্য পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। যদিও গতকাল বাজার ঘুরে দেখা গেছে এসব পণ্য আগের দামেই এখনো বিক্রি হচ্ছে। তবে খুব শিগগিরই এগুলোর দাম বাড়তে পারে বলে জানান ব্যবসায়ীরা।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবে বিপুল সংখ্যক পণ্য ও সেবার ওপর শুল্ক বসানোর ফলে সেসবের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন