বৃহস্পতিবার সাংবাদিকদের গালতিয়ের জানান, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলায়াড়টিকে কোচিং করার সৌভাগ্য হয়েছে আমার। ক্লেরমন্ট ফুটের বিপক্ষে ম্যাচটি পিএসজিতে ও পার্ক দ্য প্রিন্সেসে মেসির শেষ ম্যাচ। আমি আশাবাদী, সে উষ্ণ অভ্যর্থনাই পাবে।
প্যারিসে দুই মৌসুম খেলে দুইবারই লিগ শিরোপা জিতেছেন মেসি। তবে পিএসজিকে তিনি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে পারেননি, এটি মেসির ক্যারিয়ারে একটি আক্ষেপ হিসেবেই হয়তো থাকবে। চলতি মৌসুমেও দুর্দান্ত খেলেছেন মেসি। ২১ গোলের পাশাপাশি করেছেন ২০টি অ্যাসিস্ট।
মেসি পিএসজির ছাড়লেও তার পরবর্তি গন্তব্য এখনো অজানা। সৌদি আরবের ক্লাব আল-হিলাল মেসিকে পেতে মরিয়া, দিয়ে রেখেছে লোভনীয় অফারও। এদিকে, আর্জেন্টাইন অধিনায়ককে পেতে চায় বার্সেলোনা ও ইন্টার মিয়ামিও। মেসির পরবর্তি গন্তব্য জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমিদের।


