ঢাকাSaturday , 8 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

একদিনে ৮২০ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

Link Copied!

চলতি বছর দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত ৪ জুলাই একদিনে সর্বোচ্চ ৬৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬০৩ জন রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৫০২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৭৭৩ জন ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭২৯ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬৭ জন। এর মধ্যে চলতি মাসের ৮ দিনে ২০ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১২ হাজার ১১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৫৭৪ জন ও ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৫৪৪ জন।

নিউজটি শেয়ার করুন