ঢাকাSaturday , 22 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে দ্রুতগামী বাস উল্টে নিহত ১৭

Link Copied!

পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। বাসারস্মৃতি পরিবহন নামের বাসটির ছাদে এবং ভিতরে অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুত গতিতে যাবার সময় উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আজ শনিবার সকাল ১০টার দিকে বাসটি উল্টে ছত্রকান্দা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে পড়ে ডুবে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে।

এ বাসে থাকা ঝালকাঠি সদর হাসপাতালে আহত যাত্রী আজাদ হোসেন (৫০) জানান- তিনি লক্ষীপুর থেকে ভাণ্ডারিয়া এসে বরিশালের উদ্দেশ্যে এ বাসে উঠেন। ভিতরে বসা এবং দাড়ানো শতাধিক যাত্রী ছিলেন।

অপর যাত্রী পিয়ারা বেগম (৪৫) জানান, শিশুকন্যা সুমাইয়াকে (৬)নিয়ে চিকিৎসার জন্য বরিশাল যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে এসে উল্টে গিয়ে পুকুরে পড়ে যায়। আমি কোনো রকম জানালা থেকে মাথা বের করে মেয়েকে হাতের কাছে পেয়ে টেনে বের হই। তখন দেখি সে মৃত।

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অপর যাত্রী নাইমুল ইসলাম বলেন, আমি ভাণ্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশ্যে এ গাড়িতে যাচ্ছিলাম। গাড়ির ভিতরে এবং ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে দুর্ঘটনা স্থল থেকে দ্রুত গতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে। আমি ৩/৪ মিনিট পানির নিচে থাকার পর জানালা দিয়ে বের হই।

উদ্ধার কার্যক্রমের বিষয় ঝালকাঠি দমকল বাহিনীর সদস্য মামুন জানান, আমরা গাড়ির ভিতরে ডুব দিয়ে এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করি। আরো কিছু যাত্রীর পা ধরে টানাটানি করলেও তাদের লাশ আনা যাচ্ছে না। তবে উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাক্তার দ্বীন মোহাম্মদ জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে এখানে ১২ জন চিকিৎসক আহতদের দ্রুত চিকিৎসা দিচ্ছি। এ ছাড়া লাশ শনাক্ত এবং ডাক্তারী পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে আহতদের কাটা এবং ব্যথার চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর হাসপাতালে ঝালকাঠি সদর থানার সেকেন্ড অফিসার গৌতম ঘোষ জানান, এখানে আনা নিহত এবং আহতদের নাম ঠিকান পরিচয় এবং তালিকা করা সহ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি আমরা।

ঘটনাস্থল থেকে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাইনুল হক জানান, গাড়িটি কেন দুর্ঘটনা কবলিত হয়েছে তা সঠিকভাবে এখনও জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

দুর্ঘটনা গাড়ির ত্রুটি কারণে না চালকের ত্রুটিতে নাকি রাস্তার কোনো সমস্যার কারণে ঘটেছে তা জানা যায়নি। ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে, আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। রাস্তার দু’দিকে প্রায় ১কিলোমিটার যানজট দেখা দিয়েছে। র‌্যাকার দিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িটি সরিয়ে নেওয়ার কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন