ঢাকাSunday , 3 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আফগানদের উড়িয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ

Link Copied!

ব্যাক ফুট থেকে আফগানিস্তানের বিপক্ষে দৃঢ়তা দেখিয়ে রেকর্ড রান তুলেছে বাংলাদেশ। বল হাতে দাপট দেখিয়ে তুলে নিয়েছে ৮৯ রানের বড় জয়। নিশ্চিত করেছে এশিয়া কাপের সুপার ফোর।

একাদশে তিন পরিবর্তন এনে লাহোরে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নাঈম শেখের সঙ্গে ইনিংস শুরু করেন মেকশিফট ওপেনার মেহেদী মিরাজ। তিনিই বুমেরাং হয়েছেন দলের জন্য। দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন মিরাজ। তার সঙ্গে রেকর্ড জুটি দিয়ে সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্তও। বাংলাদেশ ৫ উইকেটে তোলে ওয়ানডে ফরম্যাটে নিজেদের তৃতীয় সর্বোচ্চ ৩৩৪ রান।

জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানিস্তান। কিন্তু তিনে নামা রহমত শাহকে নিয়ে ওই ধাক্কা সামলে নেন ইব্রাহিম জাদরান। তারা ৭৮ রান যোগ করেন। রহমত ফিরে যান ৩৩ রান করে। এরপর অধিনায়ক হাসমতউল্লাহর সঙ্গে জুটি হয় ইব্রাহিমের। তারা যোগ করেন ৫২ রান।

ওপেনার ইব্রাহিম ফিরে যান ৭৫ রানের দারুণ ইনিংস খেলে। মুশফিক দুর্দান্ত এক ক্যাচ ধরেন। ওই ধাক্কা সামলাতে একপ্রান্ত দিয়ে লড়াই করে যান আফগান অধিনায়ক শাহেদি। তিনি ৫১ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে ফিরতেই ধসে যায় আফগানিস্তান। ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় তারা।

এর আগে বাংলাদেশ দলের হয়ে ১১২ রানের ইনিংস খেলেন মেহেদী মিরাজ। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করার পথে মিরাজ ১১৯ বল খেলে নয়টি চার ও তিনটি ছক্কার শট তোলেন। চারে নেমে নাজমুল শান্ত ১০৪ রানের ইনিংস খেলে রান আউট হন। তার দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির ইনিংস ১০৫ বলে নয়টি চার ও দুই ছক্কায় সাজানো ছিল। এছাড়া সাকিব ১৮ বলে ৩২ ও মুশফিক ১৫ বলে ২৫ রানের ইনিংস খেলেন।

নিউজটি শেয়ার করুন