ঢাকাThursday , 7 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এখনো আইনের বাক্সে বন্দী সালমান

রিমি সরদার
September 7, 2023 1:07 pm
Link Copied!

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নায়ক সালমান শাহের অপমৃত্যু ঘটে। এরপর চলে গেছে দীর্ঘ ২৭ বছর।

সালমানের মামা আলমগীর কুমকুম বলেন, প্রতি বছর ৬ সেপ্টেম্বর দেশের নানা প্রান্ত থেকে সালমান ভক্ত রা এসে জড়ো হন সিলেটের দাড়িয়াপাড়ার সালমান ভবনে।

সালমান নেই অথচ তবুও তার ছবি আর ব্যবহৃত জিনিসপত্র গুলোর সাথে ভক্তরা সময় কাটান, এখানে খাওয়া দাওয়া করেন। এদের মাঝেই মামা কুমকুম সালমানকে খুঁজে পান। সালমানের মৃত্যু রহস্য নিয়েও রয়েছে নানা ধোয়াশা।

পিআইবি রিপোর্ট সালমানের মা,ছোট ভাই সহ আত্মীয়রা প্রত্যাখ্যান করে আবার আইনের সহায়তা চান। এখনো সালমানের মৃত্যুজট খুলেনি। আইনের বাক্সে বন্দী এখনো সালমান। আইনের প্রতি শ্রদ্ধা রেখে সালমানের মায়ের পক্ষে ওর মামা দেশে মামলা পরিচালনা করছেন।

২৭ বছরের ক্লান্ত চোখে এখনো তিনি ন্যায় বিচারের জন্য অপেক্ষমান। উক্ত মামলায় মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন সালমানের পরিবার। দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান হবে বলে তারা মনে করেন।

অসংখ্য ভক্ত হৃদয়ে সালমান এখনো জ্বলজ্বল করছেন।ভক্তদের দাবী সিলেটের যে কোনো বিশেষ স্থাপনা সালমান নামে হোক। সিলেটের পূন্যভূমিতে সালমান বেঁচে থাকুক আজন্মকাল।

নিউজটি শেয়ার করুন