ঢাকাTuesday , 19 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সউদীর উন্নয়নে কয়েক মিলিয়ন বাংলাদেশি ভূমিকা রাখছেন:সউদী রাষ্ট্রদূত

Link Copied!

বাংলাদেশের কয়েক মিলিয়ন কর্মী সউদীর উন্নয়ন কর্মকান্ডে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন জানিয়ে সউদী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, বাংলাদেশিদের জন্য প্রতিদিন প্রায় ৪/৫ হাজার ভিসা ইস্যু করা হচ্ছে। বাংলাদেশের সাথে সউদী আরবের সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে সউদী আরবের সুসম্পর্ক দীর্ঘ দিনের। সউদী সরকার সব সময় বাংলাদেশের পাশে রয়েছে। রুট টু মক্কা উদ্যোগের মাধ্যমে হাজীদের সেবার মান আগের থেকে অনেক বাড়ানো হয়েছে।

সোমবার বিকেলে বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি হোটেলে রাজকীয় সউদী দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশি অফিস আয়োজিত হিফজুল কুরআন চূড়ান্ত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সউদী দূতাবাসের কর্মকর্তা সাদওয়াদ সোয়াব, প্রতিযোগিতার বিচারক হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী শাইখ আব্দুল হক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।

সউদী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, go বাংলাদেশে সউদী আরবের অনেক বিনিয়োগ রয়েছে। বাংলাদেশিদেরও সউদী আরবে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তাছাড়া বাংলাদেশের দারিদ্র পীড়িত মানুষের জন্য বিশেষ করে রোহিঙ্গাদের জন্য কিং সালমান ফাউন্ডেশন ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, কিয়ামতের দিন কুরআনের হাফেজরা অনেক সম্মানিত ও মর্যাদাবান হবেন। এজন্য সউদী আরবের বর্তমান বাদশা ও যুবরাজ সব সময় কুরআনের প্রচার-প্রসারের বিষয়টি গুরুত্ব দিয়ে আসছেন। প্রতি বছর বিভিন্ন ভাষায় কুরআন অনুবাদ করে বিতরণ করে থাকে সউদী সরকার। বাংলাদেশেও এ বছর কুরআনের ১০ লাখ কপি বিতরণ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশি হাফেজরা বিশ্বের কুরআন হিফজ প্রতিযোগিতায় নিয়মিত ভালো করে আসছে। বাংলাদেশিরা সউদী আরবে হিফজুল কুরআন প্রতিযোগিতার বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আর্ন্তজাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ তাকরিমকে আমরা সম্মাননা জানিয়েছিলাম। সম্প্রতি যারা আর্ন্তজাতিক পর্যায়ে ভালো করেছেন তাদেরও রাজকীয় সউদী দূতাবাস সম্মাননা জানাবে।

জানা যায়, রাজকীয় সউদী দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশি অফিস আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা গত দুমাস ধরে চলে আসছে। প্রথমে বিভিন্ন জেলা ও অঞ্চলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিভাগীয় পর্যায়ে এবং সর্বশেষ গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা শেষে ১৫ পারা ও ৩০ পারা বিভাগে ৫ জন করে মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সউদী রাষ্ট্রদূত বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও সম্মানি হিসেবে নগদ টাকা তুলে দেন।

প্রতিযোগিতায় ১৫ পারা পর্বে প্রথম হয়েছেন, মো. শুয়াইব হাসান, ২য় হয়েছেন আব্দুল্লাহ তাইয়্যীব রাওয়াহা, ৩য় আব্দুর রহমান জামী, ৪র্থ মো. হুযাইফা ও ৫ম হয়েছেন আনাস মাহফুজ। ৩০ পারা পর্বে প্রথম হয়েছেন আব্দুল্লাহ বিন নূর, ২য় মো. আনাস প্রধান, ৩য় সাদমান শাহরিয়ার, ৪র্থ নোমান ও ৫ম হয়েছেন মুস্তাকিম বিল্লাহ।

নিউজটি শেয়ার করুন