:: নারায়ণগঞ্জ প্রতিনিধি ::
নারায়ণগঞ্জে চাঁদা আদায়ের অভিযোগে যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করে তাদের। গ্রেপ্তারকৃতরা হলো- জেলা যুবলীগের সহ-সভাপতি ইয়াকুব সেলিম; ইমরান আলী, সিয়াম এবং রাখিব।
পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জে দীর্ঘ দিন যাবত যুবলীগের সহ-সভাপতি ইয়াকুব তার গ্রুপ দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা আদায় করতো এবং ব্যবসায়ীদের হুমকি দিয়ে আসছিল। এক খামার ব্যবসায়ী জেলা প্রশাসকের অভিযোগ করলে জেলা প্রশাসক আমাদের নির্দেশ দেন ঘটনা তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য।
তদন্ত শেষে পুলিশি প্রতিবেদনের প্রেক্ষিতে ঘটনায় প্রাথমিক সম্পৃক্ততার সত্যতা পাওয়ায় নারায়ণগঞ্জে থানা পুলিশ আসামির গ্রেপ্তার করে আদালতে পাঠায়।


