ঢাকাMonday , 29 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চার পণ্যের শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Link Copied!

বাজারদর নিয়ন্ত্রণে আনতে চাল, চিনি, খেজুর ও ভোজ্যতেলের ওপর থেকে আমদানি শুল্ক কমাতে মন্ত্রিসভায় নির্দেশ দিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে বাজারে নিত্যপণ্যের সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সেদিকে জোরালো পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়টি প্রধানমন্ত্রী বেশ গুরুত্বের সঙ্গে দেখতে বলেছেন। দ্রব্যমূল্য যাতে রমজান মাসে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ও রোজায় যাতে মানুষের কষ্ট না হয়, সে বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

কী পরিমাণ শুল্ক হ্রাস হবে? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পর্যালোচনা করে দেখবে।

নিউজটি শেয়ার করুন