ঢাকাTuesday , 14 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ আলম মোড়ল, একজন স্বপ্নের রুপকার

Link Copied!

বিদ্যুৎ আলম মোড়ল নামটি কনকসার বাসির জন্য গর্বের। নামটি গর্বের কেনইবা হবে না নামটির সাথে মিশে আছে অবেগ,ভালোবাসা আর বাস্তবতার কঠিন মিশেল।

চেয়ারম্যান নির্বাচনে ইশতেহারে সময় ইউনিয়নবাসীকে একটি অ্যাম্বুলেন্স উপহার দিবে বলে কথা দিয়েছিল । কিন্তু স্বপ্নবিলাসী লোকটা যে কোন উচ্চবিত্ত আট দশটা সাধারণ ঘরের ছেলে নয় । যে বললো আর জনগণ পেয়ে গেল । তাই শুরু করলো কঠিন পরিশ্রম। শুরু করলো ক্লাউড ফান্ডিং যেথায় যা পাবে তাই সাদরে অনুগ্রহে গ্রহণ করে নিবে । জীবিনটা যেমন ফুলশয্যা নয় তেমনি মানুষের দ্বারস্থ হয়ে টাকা সংগ্রহও শুধু দূর্লভ বিষয়ই নয়,প্রবল ধৈর্যশক্তির ব্যাপার।

মানুষের পকেটের টাকা নিবে অথচ কথা শুনবে না এ তো হয় না। এ যেন ধৈর্যের এ কঠিন পরীক্ষা। টাকা সংগ্রহ করতে গিয়ে অনেকের অনেক কটুকথাও শুনতে হয়েছে তাকে। অনেকে তো এমনও বলেছে নতুন এক বাটপারি শুরেু করেছে। আ্যম্বুলেন্সের নামে করছে ব্যবসা। তিনি সেখানে দমে যাননি মনকে আারও দৃঢ় শক্ত করে নিজিকে তৈরী করেছেন ইস্পাত মনোবল দিয়ে। তাইতো সবার প্রতিউত্তরের দিন আজ মঙ্গলবার ১৪ মে কনকসার বাসি পেয়েছে তাদের প্রত্যাশার অ্যাম্বুলেন্স। সাথে কনকসার ইউনিয়ন চেয়ারম্যান করেছে তার স্বপের বাস্তবায়ন।

পরিশেষে কনকসার ইউনিয়ন চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল শুকরিয়া আদায় করেছেন মহান সৃষ্টিকর্তার কাছে। আর ধন্যবাদ জানিয়েছেন সমস্ত ইউনিয়নবাসীকে। যারা এই অগ্নিপরীক্ষায় সময় তার সাথে ছিল ,দুঃসময়ে তাকে দিয়েছেন দৃঢ় মনোবল। সাথে সাথে তিনি ধন্যবাদ জানিয়েছেন ঐ সমস্ত লোকদের যারা তাকে নিয়ে সমালোচনা করেছেন কারণ এই সমালোচনাগুলো না হলে হয়তো তার গতির বিচ্যুতি ঘটতো আরও অধিক সময় লেগে যেত। আর তাই হয়তো অ্যাম্বুলেন্স আজ স্বপ্ন নয় কনকসারবাসীর জন্য যা আজকে বাস্তব দৃশ্যমান এক রুপের নাম।

নিউজটি শেয়ার করুন