ঢাকাFriday , 24 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবার লাশের একটুকরো মাংস চাইলেন ডরিন

Link Copied!

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে নৃশংস ভাবে হত্যার সুষ্ঠু বিচার ও হত্যা পরিকল্পনাকারীকে আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকাল ৫টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এমপি কন্যা ডরিন বলেন, আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই, যেটি ছুঁয়ে দেখতে পারি। সে মাংসের টুকরোকেই বাবা মনে করে জানাযা করাতে চাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাবা হারানোর কষ্ট বোঝেন। তিনি আমার বাবা হারানোর বেদনাও বুঝবেন। তার বাবার হত্যার বিচার করেছে, আমার বাবার হত্যার বিচারও তিনি করবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সাথে গতকাল আমার কথা হয়েছে। আমরা আইনের আশ্রয় নিব। মাননীয় প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের দলীয় সর্বোচ্চ অভিভাবকরা আছেন যারা আমাদের পরামর্শ দিবেন। তারা অবশ্যই তাদের দলীয় এমপি হত্যার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। কালীগঞ্জের মানুষের সুখে দুঃখে যিনি সবসময় পাশে থেকেছেন সেই মানুষটির হত্যার বিচার সবাই চায় বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ । এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ শতশত সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন