ঢাকাSaturday , 22 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুপরিকল্পিতভাবে রাজনৈতিক নেতাদের দুর্নীতিবাজ বানানোর অপতৎপরতা চালাচ্ছে একটা পক্ষ : ওবায়দুল কাদের

Link Copied!

এক-এগারোর মতো সুপরিকল্পিতভাবে রাজনৈতিক নেতাদের দুর্নীতিবাজ বানানোর অপতৎপরতা চালাচ্ছে একটা পক্ষ। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, অসৎ ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স থাকবে।

দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (২২ জুন) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ অভিযোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের হাত ধরেই বাঙালি জাতির জীবনে সর্বশ্রেষ্ঠ দুই অর্জন। প্রথমটি, বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীনতা; আর দ্বিতীয়টি হচ্ছে শেখ হাসিনার হাতে দেশের উন্নয়ন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে প্রস্তুত বলেও জানান তিনি।

এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই দলের দৃষ্টিকোণ থেকে এখন জরুরি। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্প শেষ করাই আওয়ামী লীগের দায়িত্ব ও কর্তব্য।

নিউজটি শেয়ার করুন