ঢাকাWednesday , 21 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খোলা ছাদে স্বপ্নপূরণ সাফ চ্যাম্পিয়নদের

Link Copied!

সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বরণ করার পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন হয়েছে। এরপর নারী দল তাদের জন্য প্রস্তুতকৃত ছাদখোলা বাসে শিরোপা নিয়ে বিজয় মিছিল শুরু করেছেন।

বিজয় মিছিল নিয়ে ছাদখোলা বাসটি বিমানবন্দর ছেড়েছে। কাকলি হয়ে বাসটি মহাখালি ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেট যাবে। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণী, তেজগাঁও, মৌচাক ফ্লাইওভার দিয়ে কাকরাইল ঢুকবে। এরপর ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর দিয়ে পৌঁছাবে মতিঝিলের বাফুফে ভববে।

এর আগে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তাদের এই শিরোপা দেশবাসীকে উৎসর্গ করেন। তাদের এভাবে বরণ করে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ দেন।

সাবিনা বলেন, ‌‘আমাদের এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কৃতজ্ঞ এবং গর্বিত। সকলকে ধন্যবাদ। এই ট্রফি বাংলাদেশের সকল মানুষের।’

এছাড়া বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানি ছোটন এভাবে নারী দলকে সমর্থন দেওয়ার জন্য এবং তাদের বরণ করে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ দেন। বিমানবন্দরে সংবাদ সম্মেলনে কথা বলেন ফুটবলার সানজিদা খাতুনও। এরপর নারী ফুটবল দল ও স্টাফরা ট্রফি নিয়ে বিজয় মিছিল দিয়ে ছাদখোলা বাসে ওঠেন।

গত সোমবার কাঠমান্ডুতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপা জয়ী দলের ফুটবলার ও স্টাফদের জন্য ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া বিসিবির সহ-সভাপতি মানিক বিজয়ীদের জন্য ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন