ঢাকাWednesday , 31 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দ্রুত সময়ের মধ্যে কোটা সংষ্কার আন্দোলনের নিহত -আহত সাংবাদিকেদর সহয়তা দিতে হবে : ডিইউজে

Link Copied!

তারিখ: ৩১ জুলাই, ২০২৪

দ্রুত সময়ের মধ্যে কোটা সংস্কার আন্দোলনে নিহত-আহত সাংবাদিকদের সহায়তা দিতে হবে : ডিইউজে

কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে মিশে দেশ জুড়ে বিএনপি-জামায়াত গংয়ের পরিকল্পিত হামলায় নিহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহযোগিতার পাশাপাশি প্রতিটি পরিবারকে জীবন ধারণের মতো ব্যব¯’া গ্রহণ করার দায়িত্ব নিতে হবে সরকারকে। একইসঙ্গে আহত সাংবাদিকদের দ্রুত সময়ের মধ্যে সহায়তা দেওয়ার আহবান জানানো হয় সরকারের কাছে।
আজ বুধবার (৩১ জুলাই ২০২৪) ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদের সভা থেকে এ আহবান জানানো হয়। ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে সভায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় নিহত ও আহত সাংবাদিকদের তালিকা প্রকাশ করারও সিদ্ধান্ত হয়। একইসঙ্গে কোটা আন্দোলনে যুক্ত হয়ে সারাদেশে নাশকতা, নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটতরাজের সঙ্গে জড়িতদের বিচার দাবি করা হয়।
সভায় উপ¯ি’ত ছিলেন ডিইউজের সাধারন সম্পাদক আকতার হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, ডিইউজের সহ-সভাপতি ইব্রাহীম খলিল খোকন, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান স্বপন, নারী বিষয়ক সম্পাদক সুমি খান, নির্বাহী পরিষদ সদস্য নাসরিন বেগম গীতি, এম শাহজাহান মিয়া, আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, রারজানা সুলতানা, অনজন রহমান, সুনীতি কুমার বিশ^াস, মুস্তফা মনওয়ার সুজন, আরটিভি ইউনিট চিফ সাইখুল ইসলাম উজ্জল, ইত্তেফাক ডেপুটি ইউনিট চিফ আল মামুন, আজকালের খবর ডেপুটি ইউনিট চিফ পলাশ।

নিউজটি শেয়ার করুন