ঢাকাFriday , 16 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে ১৩ সদস্যের কমিটি

Link Copied!

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রণয়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরকে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

এতে বলা হয়, এই কমিটি আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের জন্য একটি নীতিমালা প্রণয়ন করবে। তাছাড়া, আহত ও নিহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

জানা গেছে, কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, অর্থ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন করে প্রতিনিধি রয়েছেন।

এছাড়া, স্বাস্থ্য সেবা বিভাগের (সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) যুগ্মসচিবও এই কমিটিতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন