ঢাকাFriday , 16 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে সরে গেলে যেখানে হতে পারে বিশ্বকাপ

Link Copied!

দুই মাসেরও কম সময়ের মধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর কথা রয়েছে বাংলাদেশে। তবে সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের আন্দোলন ও ফলস্বরূপ নতুন সরকার আগমনের পর নতুন করে সংকট দেখা দিয়েছে। দেশের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে দাঁড়াতে শুরু করলেও, আলোচনা চলছে বিশ্বকাপ চলাকালে যেকোনো ঝুঁকি বিবেচনায় ভিন্ন দেশে আয়োজনের। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) কিছুটা সময় নিচ্ছে।

আগেই খবর বেরিয়েছিল চলমান পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গতকাল বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে সেই বিষয়টা আরও নিশ্চিত হয় বিসিসিআইয়ের সচিব জয় শাহ’র মন্তব্যে। তিনি জানান, আইসিসি এরইমাঝে বিশ্বকাপের আয়োজনের জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিসিআই। অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে রাজি নন তিনি।

এবার ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ আরেক প্রতিবেদনে বিকল্প আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা উল্লেখ করেছে। অর্থাৎ বাংলাদেশ থেকে মেগা টুর্নামেন্টটি সরে গেলে, মধ্যপ্রাচ্যের দেশটিতে হবে মেয়েদের সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ আসর। আইসিসি চাচ্ছে দুবাই/আবুধাবিতে বিশ্বকাপ আসর সরিয়ে নিতে, তবে এজন্য বিসিবির পক্ষ থেকে কয়েকদিন সময় চাওয়া হয়েছে। বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে আগামী ২০ আগস্ট ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে অনলাইন বৈঠকে বসবে আইসিসি। তারা চাচ্ছে সেই সময়ের মধ্যে যেন বিসিবি সিদ্ধান্ত জানিয়ে দেয়।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, বিসিবির এক কর্মকর্তা গতকাল (বৃহস্পতিবার) আইসিসির সঙ্গে যোগাযোগ করে আরও পাঁচদিন সময় চেয়েছে। সেই সময় বাড়ানো মানে ২০ আগস্টের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সেদিনই বোর্ড মিটিং রয়েছে আইসিসির। এর আগে আইসিসি ১৫ আগস্টের মধ্যে নারী বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত প্রত্যাশা করেছিল।

নিউজটি শেয়ার করুন