:: নগর প্রতিদিন প্রতিবেদন ::
প্রেমটা ছয় বছরের। ২০১৮ সালের অক্টোবরের ৫ তারিখে প্রেমিকের সঙ্গে পরিচয় হয় নায়িকা শিরিন শিলার। এবার সেই অক্টোবর মাসেই বিয়ে করতে চলেছেন এ নায়িকা। প্রেমিকের নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় ফার্মাসিস্ট।
আজ বৃহস্পতিবার জধানীর একটি কনভেনশন সেন্টারে তাঁরা বিয়ে করতে যাচ্ছেন জানিয়েছেন নায়িকা। শিরিন শিলা বলেন, ‘ভেবেছিলাম, কবুল বলে সবাইকে ছবিসহ সুসংবাদটা দেব। কিন্তু সেটা আর হচ্ছে না। আমাদের পরিচয় দীর্ঘদিনের। দীর্ঘসময়ের বোঝাপড়া। দুই পরিবারের আয়োজনে আজ আকদ হচ্ছে।’
জানা গেছে, সাজিল বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। অন্যদিকে, শিলা ব্যস্ত নিজের কাজ নিয়ে। আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হবে তাঁদের বিবাহত্তোর সংবর্ধনা।
শিরিন শিলাকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ‘শেষ বাজি’ সিনেমায়। মেহেদি হাসানের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে।


