ঢাকাMonday , 14 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা-হয়রানিমূলক মামলাকারীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নগর প্রতিদিন
October 14, 2024 7:29 pm
Link Copied!

:: নগর প্রতিদিন প্রতিবেদন ::
মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরকারী অপতৎপরতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।

আজ সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের স্বাক্ষরিত এক বিবৃতিতে তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, ব্ল‍্যাকমেইলিংসহ নানারকম হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়ের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ সব কর্মকাণ্ডে জড়িতদের কঠোরভাবে হুঁশিয়ারি প্রদানসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ ছাড়া, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ বা তথ্য জানানোর জন্য এবং সব আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন