ঢাকাSaturday , 19 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলায়  আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট শুরু

Link Copied!

কৌশল আর বুদ্ধিমত্তার খেলা দাবা।  খেলার উপকরণ সহজলভ্য হওয়ায় যে কেউ দাবা খেলায় অংশ নিতে পারেন। বাংলাদেশে সব বয়সই মানুষরই খেলাটির প্রতি ঝোঁক রয়েছে। বলা হয় এই খেলা হলো মনোযোগের খেলা। কেউ যদি মনোযোগ হারায় জেতা ম্যাচও হেরে যাওয়ার সম্ভবনা থাকে। আর যদি দাবা খেলে গ্রাউন্ডমাষ্টার হতে চান তাহলেতো গভীর মনোযোগের বিকল্প নাই। শুধু মাত্র বিনোদনের জন্য নয়, অনেক আগে থেকে বাংলাদেশে দাবারুরা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেয়।

এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলার  মোংলায় শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট। শেহলাবুনিয়ার সেন্ট পলস ক্যাথলিক চার্চের মিলনায়তনে গতকাল শুক্রবার  থেকে শুরু হয় দুইদিনব্যাপি এই টুর্নামেন্ট। ছয় রাউন্ডের এই খেলায় অংশ নিয়েছেন দেশের ২৫ জেলার ৮৮ জন দাবারু। খেলা শেষে বিজয়ীকে দেয়া হবে চ্যাম্পিয়ন ট্রপি সরুপ প্রাইজমানি।

এ্যাসোসিয়েশন অব চের্স প্লেয়ার্স বাংলাদেশের সভাপতি মোঃ এনায়েত হোসেন বলেন,  এই খেলায় অংশ নিতে পেরে খুশি দাবারুরা। কৌশল আর বুদ্ধিমত্তা দিয়ে একজন দক্ষ দাবারু তৈরি হলে যুদ্ধের ময়দানের মতো যে কোন কিছুই জয় করাসহ একজন ভালো মানুষ হওয়া সম্ভব।

নিউজটি শেয়ার করুন