ঢাকাSunday , 20 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক নিয়ন্ত্রণে কাল থেকে শুরু হচ্ছে ট্রাফিক পক্ষ

Link Copied!

জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্দেশে আগামী ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর ১৫ দিনব্যাপী ট্রাফিক পক্ষ-২০২৪ উদ্‌যাপন করা হবে।

এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। কাল সোমবার দুপুর ১২টায় রাজারবাগ পুলিশ লাইন্স এ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ট্রাফিক পক্ষ-২০২৪ এর শুভ উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক চালক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ; ট্রাফিক সাইন সম্পর্কে ধারণা প্রদান; সড়ক পরিবহণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি; দর্শনীয় স্থানে ব্যানার স্থাপন; ট্রাফিক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন; শ্রমিক ও বাস মালিক প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন; রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, বিএনসিসি সদস্য ও বিভিন্ন স্কুলকলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জনসচেতনতা মূলক নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

ট্রাফিক পক্ষ-২০২৪ সুন্দর ও সফলভাবে আয়োজনের জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

নিউজটি শেয়ার করুন