ঢাকাMonday , 28 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লে. কর্নেলে পদোন্নতি পেলেন ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

আজ সোমবার তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, মহাপরিচালক বিএনসিসি ও লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল কাদের হোসাইন, রেজিমেন্ট কমান্ডার, রমনা রেজিমেন্ট ,বিএনসিসি।

প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ দেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ। গত ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইন্ডিয়ান টেরিটোরিয়াল ফোর্স রেগুলেশনস ১৯৪০-এর চ্যাপটার III ও এ্যাপেন্ডিক্স VII এবং বাংলাদেশ আর্মি রেগুলেশনস (রুলস)-এর রুল ২৩৭ অনুযায়ী পদোন্নতির তারিখ (২৪ ডিসেম্বর ২০২০) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মেজর পদবীর কর্মকর্তাকে লে. কর্নেল পদে পদোন্নতি প্রদান করা হয়।

উল্লেখ্য, ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ ২০০২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারী থেকে প্রি কমিশন কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি রমনা রেজিমেন্টে ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্বে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে গ্রেড-১ প্রফেসর।

তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ভাইস চ্যান্সেলর ছিলেন। এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রথম প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন।

নিউজটি শেয়ার করুন