ঢাকাস্থ বরগুনার আমতলী উপজেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবি সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব, বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের গভার্নিং বডির সভাপতি মনোনীত করায় ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যান সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে সুপ্রীমকোর্ট কেন্টিনে এ সংবর্ধনা প্রদান করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু করা হয়।
ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মো. আবু হানিফের সঞ্চালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন মোহন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর প্রেস সেক্রেটারী মো. মাহফুজুর রহমান সবুজ, অ্যাডভোকেট মো. কবির হোসেন, মো. মুকিত খান জুয়েল,মো. রুহুল মাস্টার,হামিদুর রহমান টিপু, মো. মাহবুবুল আলম,মো. ফিরোজ তালুকদার,মো. দিপু, মেহেদী হাসান, শহিদুল ইসলাম, মিথিলা সুলতানা,আরিফুল ইসলাম, সজিব তালুকদার, জাকারিয়া প্রমুখ।
সভায় আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের গভার্নিং বডির সভাপতি বিশিষ্ট আইনজীবি এ্যাড. গাজী তৌহিদুল ইসলামকে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় বক্তারা দলমত নির্বিশেষে বিশিষ্ট আইনজীবি এ্যাড. গাজী তৌহিদুল
ইসলামকে আগামী সংসদ নির্বাচনে (বরগুনা- আমতলী-তালতলী) আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।


