ঢাকাThursday , 22 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার পাশেই কাজের সুযোগ, মাসিক বেতন ৪০০০০

Link Copied!

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকিউরমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ফিন্যান্স কাম প্রকিউরমেন্ট অফিসার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : বাণিজ্যিক স্নাতকোত্তর। সিএসিসি কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।

এনজিওতে দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত কোনো প্রকল্পে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, পণ্যের ডাটা বেইজ তৈরি ও ব্যবস্থাপনার কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

কম্পিউটার ও একাউন্টিং সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সরকারি নিয়মানুযায়ী ভ্যাট ও ট্যাক্স আইন সম্পর্কে ধারণা এবং ক্রয় নীতি অনুসারে অর্থ ব্যয় ও নথি সংরক্ষণের দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর তবে অধিক যোগ্য প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য হবে।

চূড়ান্ত নিয়োগের পর নারায়ণগঞ্জ জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৪০,০০০ টাকা। তবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর, ২০২২

আবেদন যেভাবে : আগ্রহীদের ১ কপি ছবি, সনদপত্রের অনুলিপিসহ নির্বাহী পরিচালক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র বরাবরে আবেদনপত্র পাঠাতে হবে বাড়ি : ৭৪১, সড়ক : ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭। এছাড়াও সিভি পাঠাতে হবে dskhr@dskbangladesh.org এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর, ২০২২

নিউজটি শেয়ার করুন