ঢাকাWednesday , 6 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘পাউবোর প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখতে মনিটরিং কমিটি গঠন’

Link Copied!

পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে সারা দেশে যে সকল উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে, সেখানে কোন অনিয়ম, দুর্নীতি ও প্রকল্প বাস্তবায়নে কোন গাফিলতি আছে কিনা সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সর্তক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্তে মন্ত্রনালয়ে সভা করা হয়েছে। আমরা সরজমিন বিভিন্ন প্রকল্প এলাকায় যাচ্ছি এবং অভিযোগ শুনছি।

বেসরকারী স্থানীয় লোকজন এবং শিক্ষার্থীদের নিয়ে মনিটরিং কমিটি করা হচ্ছে। তদন্ত শেষে ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ হার্ডপয়েন্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরো বলেন, নদীতীরবর্তি ভাঙন এলাকার উন্নয়নে গুরুত্বভেদে সুসমভাবে অর্থ বরাদ্দ করা হবে। পাশাপাশি নদী তীরে জেগে উঠা চরে শুধু শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। এসব এলাকায় ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্থ লোকজনকেও পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হবে।

সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর উপজেলার পাচিল পর্যন্ত ৬৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন সাড়ে ৬ কিলোমিটার যমুনা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, অভিযোগটি আমরা গ্রহন করছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা-পরিচালক মো: এনায়েত উল্লাহ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোকলেছুর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমানসহ পদস্থ কর্মকর্তারা ।

নিউজটি শেয়ার করুন