ঢাকাSaturday , 9 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

Link Copied!

ভয় কিংবা শক্তি দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দেখিয়ে মানুষের মন জয় করুন, স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ছাত্রদল ও যুবদলের আয়োজনে মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলার পূর্বাচলে সমু মার্কেট এলাকা ও ভুলতা ইউনিয়নের হাটাব আদর্শ স্কুল মাঠে এ বিক্ষোভ সমাবেশে করা হয়।
সাবেক ছাত্রদল নেতা মশিউর রহমান টিপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম।
এসময় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার আব্দুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রুমি, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া,উপজেলা যুবদল নেতা আল মনসুর ভুঁইয়া প্রমুখ।
অপরদিকে, উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব আদর্শ স্কুল মাঠের বিক্ষোভ সমাবেশে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান মাহবুব।
সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদয় মিয়ার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, শুক্কুর আলী, শাহাজাদা ভূঁইয়া, সেলিম মিয়া, মঞ্জুর হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান, নাসিম হাসান প্রিন্স প্রমুখ।

নিউজটি শেয়ার করুন