ঢাকাFriday , 23 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের তাকরিম

Link Copied!

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন বাংলাদেশি ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরীম।

১১১ দেশের ১৫৩ হাফেজের মধ্যকার এ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।

সৌদি আরবের পবিত্র মক্কায় ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়।

সৌদির স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে পবিত্র মক্কায় হারাম শরিফে বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

তৃতীয় স্থান অর্জন করায় হাফেজ তাকরিমের হাতে এক লাখ রিয়াল পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ২৭ লাখ টাকা। এছাড়া সনদ ও সম্মাননা ক্রেস্টও দেওয়া হয় তাকে।

‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’ শীর্ষক এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে তিনি এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া সৌদির ইসলাম ও দাওয়াহবিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

সালেহ আহমাদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। সে ঢাকার ‘মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি’র হিফজ বিভাগের শিক্ষার্থী। গত ৯ সেপ্টেম্বর সৌদি আরবে যায় তাকরিম।

নিউজটি শেয়ার করুন