ঢাকাTuesday , 26 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাসিক ৪ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

Link Copied!

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৪ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে লিফলেট বিতরণ ও মশক নিধন কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতৃবৃন্দ ।

গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী কর্মসূচিতে লিফলেট বিতরণ করেন সিদ্ধিরগঞ্জ থানা প্রজন্ম দলের নেতৃবৃন্দ। প্রজন্ম দলের নেতা কর্মীরা ৪ নং ওয়ার্ডের শিমরাইল বউবাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক কর্মসূচির মাধ্যমে এডিস মশার বংশবিস্তার নিধন ও এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা শাখার মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এবং সাবেক কাউন্সিলর জিএম সাদরিল এর নির্দেশনায়, সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে ৪ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন করার উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

আমাদের এই সচেতনামূলক কর্মসূচি প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে। ডেঙ্গু মুক্ত সিদ্ধিগঞ্জ থানা এলাকা গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিগঞ্জ থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মো. জুয়েল।

আরো উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম, সহসভাপতি মো. মোক্তার হোসেন সহ ৪ নং ওয়ার্ড মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতা পুলক, রাব্বি, সোহাগ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন