ঢাকাSaturday , 24 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাকের পলিপাস অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যু

নগর প্রতিদিন
September 24, 2022 8:51 pm
Link Copied!

:: প্রতিনিধি, ভাঙ্গা ::
ফরিদপুরের ভাঙ্গায় নাকের পলিপাস অপারেশন করতে গিয়ে রুহুল আমিন (৩০) রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে ফরিদপুরের ভাঙ্গার দেশ ক্লিনিক নামের একটি ক্লিনিক এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্লিনিক বন্ধ করে সংশ্লিষ্ট সবাই পালিয়েছেন। ভুল অপারেশনে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনরা। পলিপাসের অপারেশনে মৃত্যু হওয়া রুহুল আমিন উপজেলার ত্রিপাগদী গ্রামের আবদুর রব মাতুব্বরের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মারুফ শাহরিয়ার নামে এক চিকিৎসক ভাঙ্গা সদরে অবস্থিত এ দেশ ক্লিনিকে প্রতি শুক্রবারে অপারেশন করেন। গতকাল শুক্রবার রুহুল আমিনের নাকের পলিপাসের অপারেশন করাতে ওই ক্লিনিকে যান তার স্বজনরা। পরে চিকিৎসক মারুফ তার নাকের অপারেশন করেন। কিছু সময় পর তার মৃত্যু হয়। এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকির জানান, ঘটনাটি মৌখিকভাবে আমি শুনেছি। তবে রোগীর স্বজনদের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন